ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী

কাঁকড়া ধরতে গিয়ে শিশু নিখোঁজ, সাত ঘন্টা পর মরদেহ উদ্ধার

  • রেজাউল করিম
  • আপডেট সময় : ১০:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 617

কক্সবাজারের পেকুয়ায় সাগরে কাঁকড়া ধরতে গিয়ে শাখাওয়াত হোছাইন(৭) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। দীর্ঘ প্রচেষ্টায় সাত ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মগনামা চ্যানেলে এ ঘটনাটি ঘটে।

নিখোঁজ শিশু সাখাওয়াত হোছাইন চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার রেজাউল করিমের শিশু পুত্র। এর আগে রেজাউল করিম মগনামা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম কূল এলাকার বাসিন্দা ছিলেন। গত কয়েক মাস থেকে মগনামায় এসে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে। শিশুর পিতা রেজাউল করিম পেশায় একজন জেলে। মগনামায় বোটের মাধ্যমে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে স্লুইচগেটের পাশে কয়েকজন ছেলেদের সাথে সাখাওয়াত কাঁকড়া ধরতে যায়। হঠাৎ করে সে স্রোতের মধ্যে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে পেকুয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দীর্ঘ সময় খোঁজাখুজি করে। পরে দীর্ঘ সাত ঘন্টার প্রচেষ্টার পর তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। সাথে সাথে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মগনামা চ্যানেলে নিখোঁজ হওয়া শিশুকে উদ্ধার করতে আমরা দীর্ঘ প্রচেষ্টা চালিয়েছি। অবশেষে নিখোঁজের সাত ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে

কাঁকড়া ধরতে গিয়ে শিশু নিখোঁজ, সাত ঘন্টা পর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৩২:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫