ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা

কাঁকড়া-চিংড়ি’র সাথে আসছে মাদক! শাহ আলমের দেখভালে রাজনৈতিক নেতারা

অরক্ষিত সীমান্তে অবৈধ পথে পণ্য মাদক চোরাচালান নিত্যদিনের সঙ্গী, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কালাপুতুর ছেলে হোয়াইক্যং ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি শাহ আলমেরও রয়েছে একঝাঁক চোরাচালান সিন্ডিকেট। যার নেপথ্যে স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সুত্রে জানা যায়, শাহ আলমের মিয়ানমারে রয়েছে বিশাল মাদকের সিন্ডিকেট, অবৈধপথে আসছে কাঁকড়া চিংড়ি ও ইয়াবা। বিনিময়ে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য। স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদের যোগসাজশে এসব অপকর্ম করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সাহাব উদ্দিন সাইপ্পা ডাকাতের মেয়ে বিয়ে করে রাতারাতি মাদকের সম্রাজ্য করে গড়ে তুলেন শাহ আলম, মিয়ানমারের মংডু নাকপুড়া বলিবাজার থেকে অবৈধ পথে হোয়াইক্যং উলুবনিয়া বিপরীত তুলাতুলি, কোনাপাড়া, হোয়াইক্যং বাজার, লাম্বাবিল, উনছিপ্রাং পয়েন্ট থেকে চিংড়ি, কাঁকড়া ও মাদকের বিশাল চালান নিয়ে আসেন।

অভিযোগের বিষয়ে শাহ আলমের নিকট জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিষয়গুলো অস্বীকার করেন।

হোয়াইক্যং ইউনিয়নের তাঁতীদলের সভাপতি মোঃ জোবাইর, যুবদলের সভাপতি আল মামুন বোরহানসহ স্থানীয় একাধিক নেতা তাঁর বিরুদ্ধে প্রতিবেদন না করতে সুপারিশ করেন।

টেকনাফ রাজস্ব কর্মকর্তা সোহেল উদ্দিন বলেন, এটা নিতান্তই অপরাধ, তবে কাঁকড়া মাঝে মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আটক করে কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান বলেন, আমরা সীমান্তের ওপার থেকে আসা যেকোনো অবৈধ জিনিসপত্র জব্দ করব। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক

কাঁকড়া-চিংড়ি’র সাথে আসছে মাদক! শাহ আলমের দেখভালে রাজনৈতিক নেতারা

আপডেট সময় : ১১:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫