ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ কোন কৌশলে এবার এগোবে ইরান খামেনির বিদায়ে হিসাবটা কী দাঁড়াল? প্রতিকূলতার ভেতর দাঁড়িয়ে থাকা সাংবাদিকতার এক অনন্য পাঠশালা একই ঘটনায় দুটি করে হত্যা মামলা: হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতি ছয় পেরিয়ে সাতে টিটিএন: তথ্য ও সত্যের মেলবন্ধন কক্সবাজারে প্রয়াত ইরানী নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা

কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার

কলাতলীর এলপিজি স্টেশনের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত আবু তাহের (৪৫) এর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা কক্সবাজারের পথে রওয়ানা হয়েছে। আজ (সোমবার) রাতেই মরদেহ নিজ বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।

আগামীকাল মঙ্গলবার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন নিহতের বড় ছেলে মো. সোহেল।

রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ছেলে মো. সোহেল জানান, আবু তাহেরের শ্বাসনালীসহ শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। প্রথমে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চারদিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর তিনি মারা যান।

গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার কিছু পর কক্সবাজার শহরের কলাতলীতে এন. আলমের মালিকানাধীন এলপিজি স্টেশনে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আবু তাহেরসহ অন্তত ১০ জন দগ্ধ হন।

নিহত আবু তাহের পেশায় সিএনজি চালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ

This will close in 6 seconds

কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার

আপডেট সময় : ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬