ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র প্রতিমন্ত্রী নাকি চিফ হুইপ? শহীদ জিয়ার সঙ্গী শাহজাহান চৌধুরীকে যা দিতে পারে বিএনপি ২০ বছর পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি কক্সবাজারে গণভোটের ফলাফল : “হ্যাঁ” ৭ লাখ ২৯ হাজার ৭৩১,”না” ৩ লাখ ৮৬ হাজার ৬২৩ জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন : কক্সবাজার-৪ আসনে ভোট পুনঃগণনার দাবী নুর আহমদ আনোয়ারীর জেলায় পোস্টাল ভোটের ফলাফল: বিএনপি ৫ হাজার ২৯৪, জামায়াত ১৪ হাজার ২৩৪ ২৯৯ আসনের ফলাফল: বিএনপি ২১১, জামায়াত ৬৮ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পেতে যাচ্ছে কক্সবাজার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ-“আওয়ামীলীগের বিচার শুরু হবে বলে আশা করছি” কবে গঠিত হবে নতুন সরকার? চট্টগ্রামে ১৬টির মধ্যে ১৪ আসন বিএনপির, কে কত ভোট পেলেন গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে, কী কী বদল আসবে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেয়েছে বিএনপির জিলানী কক্সবাজারের চার আসনের পূর্ণাঙ্গ ফলাফল; কে কতো ভোটে জিতলেন কত ভোট পেলেন তাসনিম জারা
দুদকের অভিযান

কর্তার ইশারায় চলে উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি!

অনিয়ম, ঘুষ ও জনহয়রানির অভিযোগের ভিত্তিতে উখিয়া সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা  পর্যন্ত গ্রাহক সেজে ছদ্মবেশে দলিল লেখক ও সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলে দুদকের একটি আভিযানিক দল।

এসময় দলিল প্রতি সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার সত্যতা পায় দুদক একই সাথে মিলে নানাভাবে সেবাগ্রহীতাদের হয়রানির প্রমাণ।

বিষয়টি নিশ্চিত করেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক গোলসান আনোয়ার।

তিনি জানান, ‘অভিযান চলাকালীন ছদ্মবেশে দলিলের খরচ, পদ্ধতি ও খরচ সম্পর্কে তথ্য নেয়া হয়। উপস্থিত সেবা গ্রহীতাদের জিজ্ঞাসাবাদ করা হয়,পরে গ্রহীতাদের হয়রানি এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের বিষয়ে সত্যতা পাওয়া যায়।’

এবিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিলের জন্য বিভিন্ন দলিল লেখক ও সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে এবং অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।

সেবাগ্রহীতাদের সাথে কথা বলে জানা গেছে, সাব-রেজিস্ট্রার মোরশেদ আলমের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের অনিয়ম দুর্নীতিতে অতিষ্ঠ তারা।

স্থানীয় এক ভুক্তভোগী বলেন, দলিল লেখক – মুন্সীদের মাধ্যমে মোটা অংকের কমিশন নিয়ে থাকেন সাব-রেজিস্ট্রার।

এ বিষয়ে মোরশেদ আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র

This will close in 6 seconds

দুদকের অভিযান

কর্তার ইশারায় চলে উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি!

আপডেট সময় : ০৮:৩২:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫