ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা
প্রধান উপদেষ্টা আসছেন সোমবার

কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

রোহিঙ্গা মানবিক সংকটের কার্যকর সমাধান ৮ বছর পূর্ণ হতে চললেও এখনো মেলেনি।

প্রত্যাবাসন সহ সংকট মোকাবিলায়
টেকসই সমাধানের পথ খুঁজতে আন্তর্জাতিক সহযোগিতা চায় প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা’কে আশ্রয় দেওয়া বাংলাদেশ।

সে লক্ষ্যে ৪০ টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে কক্সবাজারে রবিবার (২৪ আগস্ট) থেকে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শহর থেকে ২৮ কিলোমিটার দূরে উখিয়ার ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচিত হোটেল বে-ওয়াচের সম্মেলন কক্ষে বিকেল ৪ টায় প্রথম অধিবেশন আরম্ভের কথা রয়েছে।

বিদেশি অতিথিদের পাশাপাশি ‘টেকঅ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শিরোনামে এই অংশীজন সংলাপে অংশ নিতে উপস্থিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড.খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সরকারের উচ্চপদস্থ অনেকে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে থাকছে পাঁচটি অধিবেশন।

২৫ আগস্ট (সোমবার) সকালে সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিমানযোগে সংক্ষিপ্ত এক সফরে কক্সবাজার আসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর ও আলোচিত এই সম্মেলন ঘিরে কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’ অস্ত্র আইন ১৮৭৮-এর ধারা ১৭(ক) (১) অনুযায়ী জেলার সব বৈধ আগ্নেয়াস্ত্রধারীকে নিজ নিজ থানায় অস্ত্র জমা দিতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে জেলা প্রশাসনের বিশেষ নির্দেশনায় সাধারণ জনগণকে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে এই আয়োজন’কে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকট সংক্রান্ত উচ্চ পর্যায়ের সম্মেলন পূর্ববর্তী প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২১ আগস্ট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় – বিদেশি কূটনীতিক, বিশেষজ্ঞ, রোহিঙ্গা প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে এই সম্মেলনে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং টেকসই সমাধানের উপায়, তহবিল সংগ্রহ, রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি সহ রোহিঙ্গা ইস্যু ভিত্তিক বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান,’ রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা অনেক কষ্টকর। এ সম্মেলনে রোহিঙ্গারা সরাসরি তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ

প্রধান উপদেষ্টা আসছেন সোমবার

কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

আপডেট সময় : ০৩:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫