ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্নীলা মডেল ফারিয়া’র সভাপতি নির্বাচিত হলেন মোকতার হোসাইন সোহেল নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

উচ্চশিক্ষা নিশ্চিত করতে কক্সবাজারে দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন চায় শিবির

দেশের পর্যটন রাজধানী কক্সবাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টেকনাফ উপজেলা শাখা।

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলা শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিকভাবে পরিচিত জেলা হওয়া সত্ত্বেও এখানে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় উচ্চশিক্ষা লাভের জন্য এখানকার শিক্ষার্থীদের দূর-দূরান্তে যেতে হয়। এতে করে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা আরও উল্লেখ করেন, মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎকেন্দ্র, আন্তর্জাতিক বিমানবন্দর, সাবরাং ট্যুরিজম পার্কসহ জাতীয় গুরুত্বপূর্ণ অনেক মেগা প্রকল্প কক্সবাজারে বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রতিষ্ঠানে দক্ষ জনবল গড়ে তোলার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এখন সময়ের দাবি। তারা দ্রুত এই জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বায়তুল মাল সম্পাদক আব্দুল্লাহ মো. হোবাইবের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের সভাপতি হাফেজ তারেকুর রহমান। ​উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, বাহারছড়া ইউনিয়নের সভাপতি শাহজালাল সুমন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা এতে অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উচ্চশিক্ষা নিশ্চিত করতে কক্সবাজারে দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন চায় শিবির

আপডেট সময় : ০২:৩৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫