ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ইসির ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে… ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬: বিজয়–পরাজয়ের পর বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র

উখিয়ায় পিতার বাড়িতে মিললো গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

কক্সবাজারের উখিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ৷

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, নিহত রুনা আক্তার (১৯) উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আমির আলীর মেয়ে।

ওসি আরিফ প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, শুক্রবার (৯ মে) সকালে ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বত্তাতলী গ্রামে পিতার বাড়ি থেকে রুনাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবী, স্বামী জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে যৌতুকের টাকা দাবী করে রুনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলো।

“স্বামীর নির্যাতন সইতে না পেরে সে বাপের বাড়ি চলে আসে বলে শুনেছি। সকালে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করলে আমরা টিনের চালের কেঁটে তাকে উদ্ধার করি”- বলেন এক প্রতিবেশী।

মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, ঘটনার পর থেকেই নিহত রুনার স্বামী পলাতক।

তিনি বলেন, ‘ প্রাথমিক সুরতহাল শেষে রহস্য উদঘাটন ও নিহতের স্বামীকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ‘

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল

This will close in 6 seconds

উখিয়ায় পিতার বাড়িতে মিললো গৃহবধূর মরদেহ, স্বামী পলাতক

আপডেট সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫