ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিবিআইইউতে বিবিএ ডিপার্টমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জ্বালানি তেল বিক্রির সীমা বেঁধে দিল বিপিসি রামুতে সরঞ্জাম ও জাল টাকাসহ যুবক আটক সাগরপাড়ে প্রশান্তির ইফতার রত্নগর্ভা রিজিয়া আহমেদ স্মরণে ফেইম ফাউন্ডেশনের ইফতার ও ঈদসামগ্রী বিতরণ ইফতারে দই-চিড়া কেন খাবেন? আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে নতুন সরকারের বহুমুখী চ্যালেঞ্জ দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

আ.লীগের মতো অন্যায় করলে জনগণ বিএনপিকেও ছুড়ে ফেলবে: মির্জা ফখরুল

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৪০৮ টাইম ভিউ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। এতে মানুষ ভালোবাসবে না। দলের কোনও নেতাকর্মী অন্যায় করলে যাতে জেলার নেতারা তাদের শক্ত হাতে দমন করে অথবা পুলিশের হাতে তুলে দেয়। অপকর্ম বন্ধ করুন, না হলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও জনগণ ছুড়ে ফেলবে।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা বিএনপির উদ্যোগে বিভিন্ন গ্রামাঞ্চলে টানা দ্বিতীয় দিনের মতো গণসংযোগের অংশ হিসেবে চিলারং ইউনিয়নের মোলানী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত স্বৈরাচার হাসিনার শাসনামলে বিএনপি নেতাকর্মীদের ওপর ও জনগণের ওপর তীব্র নির্যাতন করা হয়েছে। গুম, খুন, ভিত্তিহীন মামলা, লুটপাট, টাকা পাচার, বাকস্বাধীনতা হরণ, ভোট চুরি করেছে। আমাদের নেতাকর্মীদের গুম করা হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছে, ঘরে থাকতে দেয় নাই। আমরা তো কোথাও পালিয়ে যাই নাই। আদালতে মিথ্যা মামলা আইনের মাধ্যমে ফেস করেছি। উকিল ধরে জামিন নিয়েছি। আপনি (শেখ হাসিনা) পালিয়ে আছেন কেন? আপনিও মামলা লড়েন। আপনি দেশে এসে দাঁড়ান না দেখি।’

জনগণের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা অনেকে মনে করেন স্বৈরাচার শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবে। তিনি তো ১৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাবা শেখ মুজিবুর একজন বিখ্যাত মানুষ ছিলেন। তার তো দেশ থেকে পালানোর কথা ছিল না। তিনি পালালেন কেন? কারণ তিনি একজন ডাইনি ছিলেন। জনগণের ওপর এমন নির্যাতন করেছেন, যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। জনগণ যদি সেদিন তাকে পেত তাহলে ছিঁড়ে খেতো। হাসিনা দেশে ফিরে রাজনীতি করলে আমাদের কিছু করতে হবে না, জনগণই তাকে দেখে নেবে।’

নিজ নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপির জনপ্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘এ এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করা হয়নি। কারণ, আপনারা বিএনপি সমর্থন করেন। এমন অনেক এলাকা আছে বিএনপি সমর্থনের কারণে বঞ্চিত করা হয়েছে। আপনারা বলেন এমন ব্যক্তিরা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন? আসুন আমরা সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি।’

বিএনপি সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে এ সময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী,  যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

ট্যাগ :

আ.লীগের মতো অন্যায় করলে জনগণ বিএনপিকেও ছুড়ে ফেলবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫