ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে পুলিশ এসআইয়ের মৃত্যু বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার ২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের রেকর্ড ছুটির শেষ দিন, সৈকতে ঢেউয়ের মতো ভিড়: বাড়তি খরচে ক্ষোভ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে: সমাজকল্যাণ মন্ত্রী প্যানিক হবেন না, প্রয়োজন অনুযায়ী তেল নিন : জ্বালানি মন্ত্রী ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প কক্সবাজারে অস্ত্র ও গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেহরানে বিকট বিস্ফোরণ বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের পেকুয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১

আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই -মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা মুহাম্মদ শাহজাহান। বক্তব্যে তিনি বলেন, এদেশে সব ধর্মের-বর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলেছি বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনোরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনোরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই।

তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ত্যাগ এখনও শেষ হয় নাই। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যে জাতির নেতারা ঘুমিয়ে থাকে সে জাতি যেকোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজারের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, কেন্দ্রীয় সহ-সভাপতি তসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, চট্টগ্রাম মহানগর সভাপতি এসএম লুৎফর রহমান ও জেলার উপদেষ্টা জাহিদুল ইসলাম।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ সভাপতি সাইদুল আলম, শহিদুল মোস্তফা চৌধুরী, আমিনুল ইসলাম হাসান, শহর সভাপতি সরওয়ার কামাল সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, পরিবহন শ্রমিক নেতা মো. শাহজাহান, মো. শাহজাহান ও জসিম উদ্দিন।

সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ নেয়।

ট্যাগ :

আপডেট সময় : ০২:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪