ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোকখালীতে চিংড়ি ঘেরের কর্মচারীর ছুরিকাঘাতে মালিক নিহত : আটক-২ ক্যামজা-র ১৪তম বার্ষিক মিলনমেলা ও আনন্দ ভ্রমণ সম্পন্ন। সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার গুঞ্জন, যা জানা গেল জুলাই সনদ বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হবে রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দুই নারী প্রধানমন্ত্রীর ৩৬ বছরে নারীর ক্ষমতায়ন কতটা? এক হাসিনায় আটকে থাকবে না ভারত-বাংলাদেশ সম্পর্ক: ফখরুল বিজিবি’র ৫ পৃথক অভিযান,ইয়াবাসহ আটক ৫ বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশী জেলের মুক্তি ও হস্তান্তর অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন শাহজাহান চৌধুরী—জিরো টলারেন্স ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ অবশেষে জুলাই সনদে সই করছে এনসিপি ছায়া সংসদ কী, কীভাবে কাজ করে
বিপিএর জরিপ

আবিদ পেলেন ৪৬ শতাংশ ভোট, সাদিক কায়েম ৯ শতাংশ

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থীদের ওপর একটি জরিপ পরিচালনা করেছে ‘বাংলাদেশ পাবলিক একাডেমি’ ও ভলান্টিয়ার সংস্থা ‘বেসরকারি’। এতে কার কত শতাংশ জনপ্রিয়তা রয়েছে তা তুলে ধরা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) এ জরিপ প্রকাশ করা হয়েছে।

জরিপে শীর্ষ চার পদে উঠে এসেছেন আব্দুল কাদির, আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও মো. আবু সাদিক। ২৪০ জন ভোটার এ জরিপে অংশ নিয়েছেন।

এতে বলা হয়েছে, দৈবচয়ন পদ্ধতিতে এটি পরিচালনা করা হয়েছে। এতে ১৮০ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী অংশ নিয়েছেন। তাদের ভোটের ভিত্তিতে ভিপি পদে সবচেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলে প্রার্থী আবিদুল ইসলাম খান, তার জনপ্রিয়তা রয়েছে ৪৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আব্দুল কাদের, তার জনপ্রিয়তা ১৮ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা, তার জনপ্রিয়তা রয়েছে ১২ শতাংশ। এরপর রয়েছেন আবু সাদিক কায়েম, তার জনপ্রিয়তা ৯ শতাংশ।

জরিপে অন্যান্য প্রার্থীদের সমর্থন দিয়েছেন ১১ শতাংশ ভোটার। এছাড়া চার শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন রয়েছেন।

উল্লেখ্য, দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন (ডাকসু)। এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন।
সূত্র : দেশ টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পোকখালীতে চিংড়ি ঘেরের কর্মচারীর ছুরিকাঘাতে মালিক নিহত : আটক-২

This will close in 6 seconds

বিপিএর জরিপ

আবিদ পেলেন ৪৬ শতাংশ ভোট, সাদিক কায়েম ৯ শতাংশ

আপডেট সময় : ১০:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫