ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত

৭ম বর্ষপূর্তি উদযাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অভিযাত্রিক

বর্ণাঢ্য আয়োজনে তরুণ নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অভিযাত্রিক এর ৭ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় শহরের কালুরদোকান এলাকায় তারুণ্যের অভিযাত্রিক সংগঠনের অফিসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনটি উদযাপনের জন্য প্রথমেই অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ। এরপর সংগীত পরিবেশন করা হয়।

সংগঠনটির স্বেচ্ছাসেবক দীপু বড়ুয়া ও নাজমা আক্তার মারজানের সঞ্চালনায় ও তারুণ্যের অভিযাত্রিকের প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া হিমুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক যীশু রাম দে। তিনি সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

তারুণ্যের অভিযাত্রিকের প্রতিষ্ঠাতা হিমেল বড়ুয়া হিমু বলেন- “এই সাত বছরে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু আমাদের লক্ষ্য কখনো বদলায়নি—সমাজের জন্য কাজ করা, শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে কাজ করতে চাই এবং স্বপ্ন দেখি একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনের।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াসিদের প্রতিষ্ঠাতা কায়সার হামিদ, স্বপ্নতরী সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রিয়াজ এবং ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুপন বড়ুয়া। এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

বর্ষপূর্তি উপলক্ষে বিগত বছরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ৬ জন সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এই সময় সংগঠনের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য প্রদান করা হয় এবং সবাই মিলে সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। পরে আনুষ্ঠানিকভাবে কেক কেটে তারুণ্যের অভিযাত্রিকের ৭ম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

৭ম বর্ষপূর্তি উদযাপন করল স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের অভিযাত্রিক

আপডেট সময় : ০৫:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫