ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ চার-পাঁচ মাসের ম‌ন্ত্রিত্বের অ‌ভিজ্ঞতায় দে‌খে‌ছি, কিছুই বদলায়নি: মির্জা ফখরুল। রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ঈদগাঁওয়ে মা-মেয়ে হত্যা মামলায় আবুল কালামের মৃত্যুদণ্ড পেকুয়ায় আগুনে পুড়লো পাঁচ ভাইয়ের বসতঘর বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও মাতামুহুরির ২০০ পরিবারের পাশে উইটনেস ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন ইনানীর বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মৃত্যু নিয়ে চাঞ্চল্য: কি বলছে পুলিশ? অপহরণ-মানবপাচার বন্ধে জেলা প্রশাসকের সঙ্গে টেকনাফ-উখিয়া প্রতিনিধিদলের মতবিনিময় হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

৩০০ রোহিঙ্গাসহ দুটি নৌকা ফিরিয়ে দিলো মালয়েশিয়া

সাগরে নৌকায় অভিবাসী। প্রতীকী ছবি: দ্য স্টার

মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী প্রায় ৩০০ মিয়ানমার অভিবাসী বহনকারী দুটি নৌকাকে তাদের জলসীমা থেকে সরিয়ে দিয়েছে। খাদ্য ও পানির অভাবে ক্লান্ত অবস্থায় অভিবাসীদের পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার মালয়েশিয়ার লাঙকাউই দ্বীপের উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অভিবাসীবাহী নৌকাগুলো শনাক্ত করা হয়। পরে তাদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশীয় উপকূলরক্ষী বাহিনী।

উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক মোহাম্মদ রোসলি আবদুল্লাহ শনিবার বলেন, আমরা থাই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছি, যাতে নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে অতিরিক্ত তথ্য পাওয়া যায়।

তবে উপকূলরক্ষী বাহিনী নিশ্চিত করেনি, অভিবাসীরা রোহিঙ্গা কিনা। মূলত মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেয়। মিয়ানমার রোহিঙ্গাদের বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে। দেশটিতে রোহিঙ্গারা নাগরিকত্ব থেকে বঞ্চিত এবং বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার।

এর আগে শুক্রবার লাঙকাউইতে একটি সৈকতে নৌকা ভিড়ানোর পর মালয়েশীয় পুলিশ মিয়ানমারের ১৯৬ জন অভিবাসীকে আটক করে। আটককৃতদের মধ্যে ৭১ জন শিশু ও ৫৭ জন নারী রয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, আটক অভিবাসীদের নথিভুক্ত করা এবং স্বাস্থ্য পরীক্ষা করার প্রক্রিয়া চলছে।

বছরের অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে সাগর শান্ত থাকায় বহু রোহিঙ্গা ভঙ্গুর কাঠের নৌকায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশে পৌঁছানোর চেষ্টা করে।

মালয়েশিয়া শরণার্থী মর্যাদা স্বীকৃতি দেয় না। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাকে ফিরিয়ে দিয়েছে এবং নথিহীন অভিবাসীদের দমনে হাজার হাজার মানুষকে জনাকীর্ণ বন্দিশিবিরে আটক করেছে।

সূত্র : বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা

৩০০ রোহিঙ্গাসহ দুটি নৌকা ফিরিয়ে দিলো মালয়েশিয়া

আপডেট সময় : ০৮:৪৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫