ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন উদ্ধার, ৫ মানবপাচারকারী আটক, অস্ত্র জব্দ

কক্সবাজারের টেকনাফে সাগরপথে ‘মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে’ জড়োকালে পাঁচজন দালালকে আটক এবং রোহিঙ্গাসহ ৬৬ জনকে উদ্ধার করেছে বলে দাবী জেলা পুলিশের।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার রহমত উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় আটক করা হয় ৫ দালালকে। তাদের কাছ থেকে ৪ টি রাইফেলের গুলি, ১ টি রামদা ও ১ টি কিরিচ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয় বলে দাবী করে পুলিশ। অভিযানে ভুক্তভোগীদের উদ্ধার ও অপরাধীদের আটক করা হয়।

উদ্ধার ভুক্তভোগীদের মধ্যে ৬১ জন রোহিঙ্গা এবং ৫ জন বাংলাদেশি নাগরিক রয়েছে। এতে ১৮ জন পুরুষ, ১১ জন নারী ও ৩৭ জন শিশু।

পুলিশ সুপার বলেন, মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৫ জনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফ থেকে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন উদ্ধার, ৫ মানবপাচারকারী আটক, অস্ত্র জব্দ

আপডেট সময় : ১০:৪০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪