ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু টেকনাফে যুবলীগের কর্মসূচীতে বাধা দিতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তা : গাড়ী ভাংচুর পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বুধবার (২৬ মার্চ) দুপুরে শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলেই আমরা আজ স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রবীণদের প্রজ্ঞা, নবীনদের সৃজনশীলতা ও তারুণ্যের শক্তি মিলিয়েই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন দেশ গড়া সম্ভব।”

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সহিদুল ওয়াহিদ সাহেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ১০০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এছাড়া ৫০ জন মুক্তিযোদ্ধাকে পাঁচ হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকা শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে জেলার হাসপাতাল, জেলখানা, সরকারি শিশু পরিবার ও এতিমখানাসহ বিভিন্ন স্থানে উন্নতমানের খাবার ও ইফতার পরিবেশন করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-তুরস্ক

কক্সবাজারে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

আপডেট সময় : ০৮:৫৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫