ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী নতুন প্রজ্ঞাপনে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন যে পরিমাণ সম্মানি পাবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম আজ বিশ্ব জলাতঙ্ক দিবস নেপালে বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা জারি চকরিয়ায় অপহরণের ৪ ঘন্টা পর ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার রামুতে তরুনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসী ও পুলিশের মধ্যে উত্তেজনা মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩

এবার রাখাইনে জান্তার সামরিক সদর দপ্তর দখলে নিলো আরাকান আর্মি

মিয়ানমার সেনাবাহিনীর ১৪ টি সামরিক কমান্ড এর মধ্যে অন্যতম – রাখাইন প্রদেশের আন শহরে অবস্থিত ওয়েস্টার্ন রিজিওনাল মিলিটারি কমান্ড।

দেশটির পুরো পশ্চিম অঞ্চলে এই কমান্ড সদর দপ্তর থেকে জান্তার সামরিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিলো।

শুক্রবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ সামরিক দপ্তর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবী করেছে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি।

এএ-এর মুখপাত্র খাইং থুখা দ্য এর বরাতে ইরাবতীর প্রতিবেদন বলা হয়েছে , শুক্রবার বেলা ১২টার দিকে সদরদপ্তরে প্রবেশ করে আরকান আর্মি’ এসময় গ্রেফতার করা হয়েছে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন এবং জেনারেল কেয়ো কেয়োকে।

সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশ (২৭১ কিলোমিটার) পুরোটাই দখলে নেয় আরকান আর্মি।

বিদ্রোহী গোষ্ঠীটি গত বছরের নভেম্বরে রাখাইন রাজ্যে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত রাজ্যটির ১৭ টি টাউনশীপের (জেলা) ১২ টি এবং পার্শ্ববর্তী চিন প্রদেশের ১ টি টাউনশীপে (পালেতওয়া) নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

এদিকে প্রতিবেশী রাষ্ট্রের চলমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে সর্তক বাংলাদেশ। বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রতিটি বিওপিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট

এবার রাখাইনে জান্তার সামরিক সদর দপ্তর দখলে নিলো আরাকান আর্মি

আপডেট সময় : ০৩:২২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪