ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ

আইন অমান্য করে মিয়ানমারে প্রবেশের চেষ্টা – ১২২ জেলে আটক করলো কোস্টগার্ড

আইন অমান্য করে মায়ানমার জলসীমায় মাছ ধরার সময় ১২২ জন জেলে এবং ১৯টি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, ‘টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় বেশ কিছু বাংলাদেশী ফিশিং বোট মায়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে অবৈধভাবে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্ট বিশেষ অভিযান পরিচালনা করে।’

আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চলাকালীন সময় মায়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এলাকায় ১৯টি ফিশিং বোটে থাকা জেলেদের আটক করা হয় বলে জানান তিনি।

আটককৃতদের মধ্যে ২৯ জন বাংলাদেশী এবং ৯৩ জন রোহিঙ্গা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশী ফিশিং বোটের মায়ানমার অভ্যন্তরে প্রবেশের প্রবণতা বেড়ে গেছে। যার ফলে আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশী জেলেদের আটক করছে। ‘

আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন উল্লেখ করে
তিনি আরও জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী

আইন অমান্য করে মিয়ানমারে প্রবেশের চেষ্টা – ১২২ জেলে আটক করলো কোস্টগার্ড

আপডেট সময় : ০৫:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫