ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটকের জের, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত সীমান্তে নজরদারি বাড়াতে বান্দরবানের দুটি নতুন টিওবি উদ্বোধন মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ বৃষ্টি কমায় বাড়ছে গরম; আজ কমতে পারে তাপমাত্রা টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা

শহীদদের রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশন বেইমানি করবে না: সিইসি

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • 315

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশন বেইমানি করবে না বলেও জানান নতুন প্রধান নির্বাচন কমিশনার।

সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর গণমাধ্যমের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দীন বলেন, ‘মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা থাকবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে কমিশন।’

‘আমাদের নির্বাচনের ইতিহাস হচ্ছে কলঙ্কিত’ উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এ নির্বাচনের জন্য মানুষ গুম, খুন হত্যার শিকার হয়েছে। এই ভোটাধিকার আদায় করতে গিয়ে গত জুলাই-আগস্টের আন্দোলনে কত হাজার হাজার মানুষ আহত হলো, পঙ্গু হলো। হাত, পা, চোখ হারালো। নিহত হলো কত মানুষ। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, তাহলে তাদের রক্তের সঙ্গে বেইমানি হবে।’

সরকারের আমলা হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সচিব ছিলাম। সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবেও সর্বশক্তি দিয়ে চেষ্টা থাকবে—যাতে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি না হয়। আশা করি সফল হবো। অতীতেও অনেক চ্যালেঞ্জ ছিল, সামনেও হয়তো অনেক চ্যালেঞ্জ আসবে। সামনে চ্যালেঞ্জ আরও অনেক বেশি। সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগোতে হবে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি

শহীদদের রক্তের সঙ্গে নতুন নির্বাচন কমিশন বেইমানি করবে না: সিইসি

আপডেট সময় : ০৪:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪