ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

রমজান উপলক্ষে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ

পবিত্র রমজান উপলক্ষে আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি–বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার রুলসহ এ আদেশ দেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল গত ২০ জানুয়ারি রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও ইলিয়াছ আলী মন্ডল শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ।

পরে আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল প্রথম আলোকে বলেন, ‘পবিত্র রমজান ছুটি উপলক্ষে দুটি চিঠি ইস্যু করা হয়। এক চিঠিতে ১৫ ফেব্রুয়ারি থেকে পুরো রমজান মাস এমপিওভুক্ত/ইবতেদায়ি মাদ্রাসা বন্ধ থাকবে বলা হয়। অন্যদিকে হাইস্কুলের (মাধ্যমিক বিদ্যালয়) ছুটিসংক্রান্ত চিঠিতে ৮ মার্চ থেকে বন্ধ শুরু হবে বলা হয়েছে। একই মন্ত্রণালয় থেকে চিঠি দুটি ইস্যু করা হয়, যা বৈষম্যমূলক। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছেন। ৮ মার্চ থেকে নয়, ১৮ ফেব্রুয়ারি থেকে হাইস্কুল বন্ধ থাকবে বলেছেন হাইকোর্ট। অর্থাৎ পুরো রমজান মাস মাদ্রাসা যেমন বন্ধ রাখছে, তেমনি হাইস্কুল বন্ধ রাখবে।’

এর আগে সরকারি/বেসরকারি এমপিওভুক্ত/ইবতেদায়ি মাদ্রাসার ছুটির খসড়া তালিকা–২০২৬ প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এতে পবিত্র রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস (২৬ মার্চ), শবে কদর (১৭ মার্চ), জুমআতুল বিদা (২০ মার্চ) ও ঈদুল ফিতর (২১ মার্চ) উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা বলা হয়।

এদিকে গত বছরের ২৮ ডিসেম্বর সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ) ও ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির কথা উল্লেখ করা হয়।

রিট আবেদনের ভাষ্য, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। সংবিধানের ২ক অনুযায়ী ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম’ এবং ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কিছুই করা যাবে না। আইন অর্থ আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এটিই প্রথা এবং এভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার ওই সিদ্ধান্ত সংবিধান সমর্থন করে না।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

রমজান উপলক্ষে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ

আপডেট সময় : ০৮:২৯:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬