ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ রমজান মাসের অমূল্য রত্ন রোজাদারের দোয়া মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’ হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ: জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানোর নোটিশ রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?  নিজেরসহ পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ ‘সুপ্রভাত কক্সবাজার’-এর ইফতার ও শুভেচ্ছা আড্ডা অনুষ্ঠিত পোকখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ফরিদুল আলম ফরিদ উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী?

অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে রোহিঙ্গারা

গেলো মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন রোহিঙ্গা নেতারা। টিটিএন কথা বলেছে রোহিঙ্গাদের সবচেয়ে বড় সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিচ এন্ড হিউম্যান রাইটস’ সংগঠনটির চেয়ারম্যান মাস্টার মো. জুবায়েরের সাথে।

সংগঠনটি প্রত্যাবাসন ও রোহিঙ্গাদের মানবাধিকার নিয়ে কাজ করে থাকে৷ এর সাবেক চেয়ারম্যান আলোচিত মাস্টার মুহিব উল্লাহ নিজ কার্যালয়ে হত্যার শিকার হয়েছিলেন।

সম্প্রতি জুবায়ের টিটিএনকে বলেন, আরাকানের আদি বাসিন্দা হলো রোহিঙ্গারা। সেখানে রাখাইনরা রোহিঙ্গাদের উপর নতুন করে নির্যাতন শুরু করেছে। তারা আরাকান থেকে রোহিঙ্গাদের পরিষ্কার ভাবে তাড়িয়ে দিতে চায়। বাংলাদেশে রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয় নেয়ার এই সময়ে যখনই ফিরে যাওয়ার কথা জোরালো ভাবে উঠে তখনই আরাকানে এসব করা হয়। এখন আবার এখানে পোড়ানো হচ্ছে।

মাস্টার জুবায়ের সন্দেহ প্রকাশ করে বলেন, রাখাইনের দালালরা এখানে এসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে। কারন ওরা চায়, রোহিঙ্গারা যেনো বিচ্ছিন্ন হয়ে যায়। এমন অনিশ্চয়তা তৈরি করতে পারলে রোহিঙ্গারা ভারত থাইল্যান্ড মালয়েশিয়া চলে যেতে পারে।

জুবায়ের বলেন, রোহিঙ্গারা যেনো নিজ দেশে যেতে না পারে তাই ওপারে নির্যাতন, আর এখানে আগুন দেয়া। যা পরিকল্পিত।

এদিকে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন -এপিবিএন ১৪ এর অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন মুঠোফোনে বলেন, তাদের কাছে এমন কোনো পরিকল্পনার খবর নেই। এটা রোহিঙ্গা নেতার নিজস্ব ধারনা।

এপিবিএন সব সময় রোহিঙ্গাদের জানমাল রক্ষা ও নিরাপত্তায় বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সচেষ্ট আছে বলেও জানান মোহাম্মদ সিরাজ আমীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে দেখছে রোহিঙ্গারা

আপডেট সময় : ০১:০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪