ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা ডাক্তার হওয়ার স্বপ্ন এসএসসিতে পেকুয়ার সেরা মাহাথিরের পুলিশে রদবদল, বিদায় নিচ্ছেন কক্সবাজারের এসপি? রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে পেকুয়া থেকে উদ্ধার  লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী এসএসসিতে কক্সবাজারে সেরা মুনতাকা সাইবা,বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে সেরা যারা আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ

উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের ঘটনায় তিনজন জেল হাজতে

কক্সবাজারের উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের অভিযোগে আলোচিত ভূমিদস্যু মাহাফুজ উদ্দিন বাবু ও তার দুই সহযোগীকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বয়স বিবেচনায় একজন আসামিকে জামিন মঞ্জুর করা হলেও বাকিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন মাহমুদের আদালতে আসামীরা হাজির হলে এই আদেশ দেন। এর আগে আদালত গত ২৩ জুন মামলাটি আমলে নিয়ে চারজন আসামির বিরুদ্ধে সমন জারি করেন। মামলাটি দায়ের করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর আওতায়, যার মামলা নম্বর সি আর-২২১/২০২৫।

সমনপ্রাপ্ত আসামিরা হলেন- মাহাফুজ উদ্দিন বাবু, তাইমুন উদ্দিন, তাইফুর উদ্দিন এবং আলা উদ্দিন চৌধুরী। আজ শুনানির সময় বয়স বিবেচনায় আলা উদ্দিন চৌধুরীকে জামিন মঞ্জুর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ এপ্রিল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেকপাড়ায় সাংবাদিক জসিম আজাদের বসতভিটায় হামলা চালায় একটি সংঘবদ্ধ দল। সাংবাদিকের স্ত্রীকে মারধরের অভিযোগও উত্থাপিত হয়েছে।

উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ বলেন, “হঠাৎ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল আমার বসতভিটায় ঢুকে নিজেদের জমি দাবি করে হামলা চালায়। আমার স্ত্রীকে তারা মারধর করে। নিরাপত্তাহীনতায় ভুগে আদালতের দ্বারস্থ হই।”
স্থানীয় সূত্র জানায়, হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয়ভাবে পরিচিত হাবি ড্রাইভারের ছেলে মাহাফুজ উদ্দিন বাবু, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত।
এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরা শুধু জমি না, মানুষ গিলতেও পিছপা হয় না। প্রশাসনের নাকের ডগায় এসব করছে, অথচ কেউ কিছু বলে না।”

স্থানীয়দের অভিযোগ, বাবু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই উখিয়ার বিভিন্ন এলাকায় ভীতি ও আধিপত্য বিস্তার করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক মৌখিক ও লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনিক তৎপরতা ছিল সীমিত।
আইন বিশেষজ্ঞরা মনে করছেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ প্রয়োগে এই ধরনের ঘটনায় আদালতের হস্তক্ষেপ একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে তারা সতর্ক করছেন, “আইনি প্রক্রিয়া যদি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তাহলে ভূমিদস্যুদের লাগাম টানা সম্ভব হবে না।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা

উখিয়ায় সাংবাদিকের বসতবাড়ি দখলের ঘটনায় তিনজন জেল হাজতে

আপডেট সময় : ০২:১০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫