ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দেশ এগিয়ে নিতে নারীদের রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে- সাবেক এমপি কাজল

মহিলাদের রাজনৈতিক শক্তিশালী করা না গেলে দেশ পিছিয়ে যাবে। জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশী নারী। তাই নারীদের গুরুত্ব অনুধাবন করে জননেত্রী খালেদা জিয়া মহিলা দল প্রতিষ্ঠাতা করেছিলেন।

শনিবার বিকালে স্থানীয় একটি কনভেনশন হলে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ১,২,৪ ও ৯নং ওয়ার্ডের জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় মৎসজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।

সাবেক এমপি কাজল বলেন, মহিলা যে ভালো দেশ পরিচালনা করতে পারে তা খালেদা জিয়া দেখিয়ে দিয়েছেন। তিনি মহিলাদের জন্য আলাদা মন্ত্রানালয় করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে অন্য কোন দলকে রাজনীতি করতে দেয়না, ভোট দিতে দেয়না। বিএনপি উদার রাজনৈতিক দল, দেশপ্রেমিক দল, জাতীয়তাবাদী দল। বিএনপিকে ধ্বংস করার জন্য হাসিনা সরকার নানা ষড়যন্ত্র, নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে ঘর ছাড়া করছিলো। কিন্তু এখন তারা ধ্বংস হয়ে গেছে বমে মন্তব্য করেন তিনি।

তৌহিদা ছিদ্দীকার সঞ্চালনায় ওয়ার্ড মহিলা দলের সভাপতি জেসমিন আক্তার’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবুল বশর বাবু, জোয়ারিয়ানালা বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ, উপজেলা মহিলা দলের আহবায়ক ও ফতেখাঁরকুল ৯নং ইউপি সদস্য রাবেয়া বসরী রাবু, সদস্য সচিব নাজমা আক্তার। সভায় ১,২,৪ ও ৯ নং ওয়ার্ডের হাজারো নারী কর্মী, সমর্থক ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ

দেশ এগিয়ে নিতে নারীদের রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে- সাবেক এমপি কাজল

আপডেট সময় : ০২:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫