ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ

বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা থাকার কারণে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যেও ‘স্যার’ সম্বোধন করার বিষয়টি প্রচলিত ছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করার সেই নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

প্রেস উইং জানায়, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরতান্ত্রিক শাসনামলে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধন করতে একটি নির্দেশনা জারি করা হয়। এই অনুশীলনটি অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের মধ্যে প্রসারিত হয়েছিল, যারা ‘স্যার’ নামে পরিচিত ছিলেন এবং এখনও আছেন, যা স্পষ্টতই অস্বাভাবিক। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে নির্দেশনাটি বাতিল করেছে।

প্রেস উইং জানায়, উপদেষ্টা পরিষদ মন্ত্রিপরিষদের জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশাবলি পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে। প্রোটোকল নির্দেশনা ও সম্মাননা পর্যালোচনা এবং উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য এক মাসের মধ্যে যথাযথ সংশোধনের সুপারিশ প্রদানের জন্য জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

সুত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ

প্রধানমন্ত্রীকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ

আপডেট সময় : ০১:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫