ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ লোহাগাড়ায় মন্দির সংলগ্ন পুকুর থেকে তবলা বাদক অরুণ জলদাশের মরদেহ উদ্ধার টেকনাফে রাখাইন থেকে আসা রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ নতুন দায়িত্বে ৩ মন্ত্রী ‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি নতুন বাহারছড়ার মোস্তাক আহম্মদ আর নেই : জানাজা বাদ আছর ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ আগস্ট রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক ড. কামরুজ্জামান সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপি নেত্রী তাসনীম জারাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় কক্সবাজারের মহেশখালী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মচারী রেজাউল করিম কাজলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসাথে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী আজগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে টিটিএন-কে বলেন, সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টি সত্য। আমি আজকে সকালে চিঠি পেয়েছি।

“আমি যতটুকু জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট, কটুক্তি করে পোস্ট শেয়ার বা মন্তব্য করেছে সে। সেটার সত্যতা পেয়ে উর্ধতন কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলায় যাবে কর্তৃপক্ষ। সেখানে বিষয়টি প্রমাণিত হলে উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন” জানান সুদর্শন।

এবিষয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লেখেন, “তাসনীম জারা, দেশের একজন নাগরিক হিসবেই যদি ধরি, সরকারি আচরণবিধি লঙ্ঘন করে দৃষ্টিকটু এডিটেড ফটোকার্ড ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী রেজাউল করিম কাজলকে চাকরি থেকে বরখাস্ত করে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় সিদ্ধান্ত সাপেক্ষে পরবর্তীতে স্থায়ী বরখাস্ত বা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।”

তিনি টিটিএন-কে বলেন, ৭ জুলাই রাতে ফেসবুকে পোস্ট করা হয়। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর আমার পার্সোনাল জায়গা থেকে উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছিলাম। ইউএনও, ডিসি এবং জনস্বাস্থ্য প্রকৌশল বরাবর বিষয়টি জানালে আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

“আমরা গঠনমূলক সমালোচনা নিতে প্রস্তুত কিন্তু এরকম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট শেয়ার করে গুজব ছড়িয়ে সরকারি কর্মচারী হয়ে সরকারি বিধিমালা লঙ্ঘন করলে এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান” বলেন ইয়ামিন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করা ফটোকার্ডটি টিটিএন-এর হাতে এসেছে। সেখানে দেখা যায় বড় করে তাসনীম জারা এবং সেখানে এককোনায় রয়েছে প্রধান উপদেষ্টার ছবি। প্রধান উপদেষ্টার ছবির চোখে দেয়া আছে পাকিস্তানের পতাকা। এছাড়া রয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আরও কয়েকজনের ছবি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির ‘কারখানা’, ঢাকাসহ আশপাশে চলত সরবরাহ

তাসনীম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য: চাকরি থেকে বরখাস্ত মহেশখালী জনস্বাস্থ্য প্রকৌশলের কর্মচারী

আপডেট সময় : ১০:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫