ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই:এসআই প্রত্যাহার

চকরিয়ায় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী কে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশন থেকে থানার সাব-ইন্সপেক্টর সঞ্জীব পাল সহ তার সঙ্গীয় ফোর্স ওয়ারেন্ট মামলার আসামী সাজ্জাদ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা।

সাজ্জাদের বিরুদ্ধে ডাকাতি,অস্ত্র সহ চারটি মামলা রয়েছে।

এদিকে আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় সোমবার রাতে এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

চকরিয়া থানা সুত্রে জানাগেছে- ৬ জুলাই রোববার রাতে উপজেলার মালুমঘাট স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর সঞ্জীব পালের নেতৃত্বে পুলিশের ফোর্স ওয়ারেন্টভুক্ত আসামী সাজ্জাদকে গ্রেপ্তার করে।অটোরিকশা(সিএনজি)যোগে আনার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেন। আসামী সাজ্জাদ হোসেন ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড়ের স্থানীয় বাসিন্দা।

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান,পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যাওয়া সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি,অস্ত্র সহ চারটি মামলা রয়েছে।তার রিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্টও রয়েছে।পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পালকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী

চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই:এসআই প্রত্যাহার

আপডেট সময় : ০২:১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫