ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা ডাক্তার হওয়ার স্বপ্ন এসএসসিতে পেকুয়ার সেরা মাহাথিরের পুলিশে রদবদল, বিদায় নিচ্ছেন কক্সবাজারের এসপি? রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে পেকুয়া থেকে উদ্ধার  লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী এসএসসিতে কক্সবাজারে সেরা মুনতাকা সাইবা,বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে সেরা যারা আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ
নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা

রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়ার ২০ গ্রাম প্লাবিত

টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ গ্রাম এবং রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৩ টি ক্যাম্প প্লাবিত হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের দেয়া তথ্য অনুযায়ী প্লাবিত এলাকাগুলো হলো- হলদিয়া পালং ইউনিয়নের রুমখা চৌধুরী পাড়া, কুলাল পাড়া, চর পাড়া, রত্না পালংয়ের পশ্চিম রত্না, সাদৃকাটা, জালিয়া পালং ইউনিয়নের নম্বরী পাড়া, পাইন্যাশিয়া, সোনাই ছড়ি, সোনার পাড়ার রেজু মোহনা, মন খালী ছেপট খালী রাজা পালং ইউনিয়নের তুতুরবিল, পিনজিরকুল, মাছ কারিয়া, হরিণমারা হিজুলিয়া, ও পালং ইউনিয়নে রহমতের বিল আঞ্জুমান পাড়া, ধামন খালীসহ নিচু এলাকার বেশ কয়েকটি গ্রাম।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসব এলাকায় দ্রুত পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা নিরসনে ভরাট ড্রেইন পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকার নামের তালিকা তৈরি করার জন্য ইতোমধ্যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের কে বলা হয়েছে বলে জানান উখিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কাউসার হোসেন।

উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, টানা বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে। পুকুর পানি ডুকে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে।

হেলাল উদ্দিন বলেন, কুতুপালং এলাকার সংশ্লিষ্ট ৩টি রোহিঙ্গা ক্যাম্পেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

টানা বৃষ্টির কারণে এবারে আমন বীজ তলা নষ্ট হয়েছে জানিয়ে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুস্তাক আহমদ বলেন, সবজি ক্ষেত, বীজ তলা ও পানের বরজ নষ্ট হওয়ার পাশাপাশি গ্রামীন রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এছাড়াও উপজেলার থাইংখালী – মোছারখোলা সড়কে গাছ ভেঙ্গে পড়েছে। এতে করে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এবং যাতায়াতের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে কক্সবাজারে গত ৪ দিন থেকে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার বেলা ১২ টা পর্যন্ত ৩০ ঘন্টায় ২২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার তথ্য জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনে সংবাদ প্রকাশের পর লোহাগাড়ায় সড়ক দখলকরে ছাগলের বাজার বসানো ইজারাদারকে জরিমানা

নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা

রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়ার ২০ গ্রাম প্লাবিত

আপডেট সময় : ০৭:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫