ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি কক্সবাজারে ডাবল মার্ডারের আসামি সাদ্দাম গ্রেপ্তার কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত উদ্বোধনের অপেক্ষায় পেকুয়ার নোয়াখালী সেতু, স্বস্তিতে কয়েক হাজার মানুষ রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হাইকোর্টে আপিল শুনানি শুরু হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস সোনার ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা ছাড়াল আগামী ১২ আগস্ট বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব সমুদ্র শহরের ‘চন্দন ডাক্তার’কে হারানোর এক বছর, আজ প্রথম মৃত্যুবার্ষিকী এসএসসিতে কক্সবাজার জেলায় প্রথম নাবিহা নওরিন কক্সবাজারে এসএসসির ফলে ছেলেদের পেছনে ফেলে মেয়েরা এগিয়ে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন A+ পেল সাদিয়া আফরিন কনক ‎এসএসসি পরীক্ষায় রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সাফল্য: শতভাগ পাস, ৮ জন জিপিএ-৫ ‎

কচ্ছপিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ইয়াবা বিক্রি: ইয়াবা’সহ ধৃত ভুট্টো

রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতারপাড়া গ্রামে বসতবাড়ি থেকেই দীর্ঘদিন ধরে মরণ নেশা ইয়াবা বিক্রী করে আসছিলো আতউল করিম ভুট্টো ও তার স্ত্রী রোজিনা আক্তার। এ নিয়ে অতিষ্ঠ ছিল এলাকার মানুষ।

সোমবার (৩০ জুন) সকালে জনতা সংঘবদ্ধভাবে খুচরা ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রীর অবৈধ কর্মকান্ডকে প্রতিরোধ করার জন্য মাঠে নামেন। এলাকাবাসী জোর সাঁড়া পান গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত, পুলিশ পরিদর্শক শাহজাহান মনিরের। তাঁর নির্দেশে প্রতিবাদী জনতা ধরে পেলেন ইয়াবা ব্যবসায়ী আতউল করিম ভু্ট্টোকে।

পরে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ভুট্টোর দেহ তল্লাসী করে ২২৫পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় প্রতিবাদী জনতা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত পুলিশ পরিদর্শক শাহজাহান মনিরকে ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত, পুলিশ পরিদর্শক শাহজাহান মনির জানান- সন্ত্রাসী ও ইয়াবা ব্যবসায়ীদের কোন ছাড় নেই। জনতার সহায়তা নিয়ে ইয়াবাসহ ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর স্ত্রী রোজিনা আক্তারকেও গ্রেপ্তার করা হবে। অতীতেও ভুট্টো ও রোজিনা ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছে। জেল থেকে বের হয়েই পুরোনো ব্যবসা শুরু করেছিল।

স্থানীয় নারী ইউপি সদস্য সাবেকুন্নাহার জানিয়েছেন- তিতারপাড়ার পরিবেশকে নষ্ট করে ফেলেছিল ইয়াবা ব্যবসায়ী স্বামী-স্ত্রী। তাদের অন্যায়কাজে প্রতিবাদ করায় স্থানীয় মোস্তাফিজুর রহমানের ছেলে বদুসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছিল ইয়াবা ব্যবসায়ী রোজিনা আক্তার। ভুট্টোর চেয়েও ভয়ঙ্কর রোজিনা। তাকেও আইনের আওতায় আনলে এলাকাবাসী উপকৃত হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল-ভোকেশনালে পাসের হার বেশি

কচ্ছপিয়ায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ইয়াবা বিক্রি: ইয়াবা’সহ ধৃত ভুট্টো

আপডেট সময় : ০১:০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫