ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”! কক্সবাজারে হারানো আইফোনসহ উদ্ধার করা ৫০ টি মোবাইল মালিকের কাছে হস্তান্তর বিজিবি-আরএসও গোলাগুলি, অস্ত্র-ইয়াবা উদ্ধার শুক্রবার কক্সবাজারে আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজারে সামাজিক সম্প্রীতি ও দায়িত্বশীল তথ্য ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে নির্মাণাধীন কালভার্টে মাটি ধসে নিহত ২ শ্রমিক দূষিত খাবারে বিশ্বজুড়ে বছরে প্রাণহানি ১৫ লাখ, সবচেয়ে ঝুঁকিতে শিশুরা পেকুয়ায় বন্দুক, গুলি-কার্তুজসহ অস্ত্রধারী গ্রেপ্তার ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন ২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের সিকিউরিটি রাব্বানীর বিরুদ্ধে টিকেট কালোবাজারির অভিযোগ পালংখালী সীমান্তে আরএসওর গুলি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা

গর্জনিয়ার বড়বিল থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার : পৃথক ঘটনায় দুজন আটক

রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক নলা বন্দুক (অস্ত্র) উদ্ধার করেছে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি।

সোমবার (৩০জুন) দুপুরে রামু থানার ওসি তৈয়বুর রহমানের নির্দেশনায় অস্ত্রটি উদ্ধার করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত, পুলিশ পরিদর্শক শাহজাহান মনির। এ ঘটনার সূত্র ধরে পৃথক মামলায় ডাকাত দলের দুজন সহযোগীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- বাইশারী ইউনিয়নের নাসিমের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও গর্জনিয়ার উত্তর বড়বিল গ্রামের মোজাফফর আহমদের ছেলে জালাল।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি, পুলিশ পরিদর্শক শাহজাহান মনির সাংবাদিকদের জানান- দুপুর ১টা ৩০ মিনিটে রামু থানার ওসি তাঁর সরকারি ফোনের মাধ্যমে জানান গর্জনিয়ার ১নং ওয়ার্ডস্থ বড়বিল গ্রামের কতিপয় লোকজন অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করে রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তথ্য উপাত্ত নিয়ে জানা যায় অস্ত্রটি অভিযুক্ত জাহিদুল ইসলামের নয়। সে তার আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় আবু তাহেরের দোকানে চা খেতে আসলে সন্ত্রাসী জুনায়েদ, বুলাইয়া ও জালালদের সাথে পূর্ব থেকে বিরোধ থাকায় সুযোগ পেয়ে মারপিট করে একটি দেশীয় একনালা বন্দুক জোরপূর্বক হাতে ধরিয়ে তার অস্ত্র বলে স্বীকারোক্তি নেয় এবং পুলিশকে অস্ত্র উদ্ধারের জন্য ফোনে অবহিত করে।

পুলিশ পরিদর্শক শাহজাজান মনির আরো জানান- ঘটনাস্থলে এবং আশপাশ এলাকায় সাক্ষীদের জিজ্ঞাসাবাদে জানা যায় জাহিদুল ইসলাম স্বভাব চরিত্র ভালো নয় এলাকায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এছাড়াও সে সন্ত্রাসী ডাকাত শাহিনের সহযোগী ছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তবে অস্ত্রের ঘটনার সাথে সে জড়িত নয় মর্মেও তথ্য প্রমাণ পাওয়া যায়। তাই অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখানো হয়েছে। আটককৃত জাহিদুল ইসলাম ডাকাত শাহীনের সহযোগী এবং জালাল সন্ত্রাসী জুনায়েদ এর সহযোগী হওয়ায় পৃথক মামলায় তাদেরকে আটক করা হয়েছে। এছাড়াও জালালের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বড় বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা,ফেনসিডিলসহ কয়েক প্রকার মাদক:নেপথ্যে “কিং”!

গর্জনিয়ার বড়বিল থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার : পৃথক ঘটনায় দুজন আটক

আপডেট সময় : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫