ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল কক্সবাজার আসছেন বৃহস্পতিবার কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পতিবার উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস সাগরে পথে সিমেন্ট পাচারকালে আটক ১১ ভাই সম্বোধন করে প্রধানমন্ত্রীর কাছে সাবেক ছাত্রদল নেতা এনামের খোলা চিঠি অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আইনশৃংখলা বাহিনীর হাতে গুম হওয়া সালাহউদ্দিন আহমদ এখন স্বরাষ্ট্র মন্ত্রী!

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে বহাল ইউনুস চৌধুরী

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার সুমাইয়া বিনতে আফছার স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়টি নিশ্চিত করা হয়। হাইকোর্টের রিট পিটিশন ৭৫৩১/২০২৫ খৃষ্টাব্দে প্রচারিত ১৯/১/২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদেশ প্রদান করা হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটলে সারাদেশে কয়েক হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়৷ সেই সাথে বিভিন্ন মামলা জনিত কারণেও চেয়ারম্যান পদ হারাতে হয়েছে ইউনুস চৌধুরীকে৷ সেই থেকে পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হয়। দীর্ঘদিন পর অবশেষে হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদ ফিরে পান ইউনুস চৌধুরী।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইউনুস চৌধুরী বলেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে দীর্ঘদিন চেয়ারম্যান পদ থেকে সরিয়ে রাখা হয়েছিলো। অবশেষে মহামান্য হাইকোর্টের রায়ে আমি ন্যায় বিচার পেয়েছি। আমি আমার প্রাণপ্রিয় মগনামা বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার

This will close in 6 seconds

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে বহাল ইউনুস চৌধুরী

আপডেট সময় : ০৯:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬