ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি নয়, আসবেন লোকসভা স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন অতিরিক্ত ভাড়া আদায়: সৈকতের দুই ঘোড়া চালক আটক মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় কারা জনপ্রশাসন নাকি স্বরাষ্ট্র কোন মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় এমপি-মন্ত্রীদের শপথ বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ সংসদ নির্বাচন ও গণভোটে বিএনসিসি এর দায়িত্ব পালন শাহজাহান-আনোয়ারীর লড়াই জমালো যে ‘ভোটব্যাংক’ তারেক রহমানের সাথে আলমগীর ফরিদের শুভেচ্ছা বিনিময় উখিয়ায় নির্বাচন পরবর্তী রাজনৈতিক প্রতিহিংসা বন্ধে এনসিপির আহবান কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি ঢাকায় সালাহউদ্দিনের সাথে আলমগীর ফরিদ, ‘জয়ের আনন্দ ভাগাভাগি’

সেনা সমরবিদ্যার বই ও অস্ত্রসহ ডাকাত শাহিনের গানম্যান উখিয়া থেকে গ্রেপ্তার

উখিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গর্জনিয়ার শীর্ষ ডাকাত শাহীনের অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান মো. আশিক তালুকদার (২৭) গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার আশিক তালুকদার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধ্যম হলদিয়া গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।

এ সময় অভিযান চালিয়ে তার ডেরা থেকে অস্ত্র, গুলি, মাদক ও সেনাবাহিনীর সরঞ্জাম জব্দ করা হয় বলেও জানায় পুলিশ।

সোমবার (২৩ জুন) উখিয়ার হলদিয়া ইউনিয়নের মরিচ্যা পালং মধুঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন টিটিএন-কে জানান, গ্রেপ্তারের পর আশিকের দেয়া তথ্যে তার বাড়ির পাশের বাঁশঝাড়ে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিনযুক্ত বিদেশি পুরাতন পিস্তল, একটি পিস্তলের গুলি, একটি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক, একটি সেনাবাহিনীর হেলমেট, একটি আনসারের পিক্যাপ, সেনা সমরবিদ্যার ২টি বই, একটি লোহার শিকল (দৈর্ঘ্য ১১ ফুট ৬ ইঞ্চি) ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

এর আগে, গত ৫ জুন সেনা অভিযানে শীর্ষ ডাকাত মো. শাহীন আটক হন। তার বাড়ি থেকে একে-২২ রাইফেল, তিনটি একনলা বন্দুক, ২০ হাজার ইয়াবা, ১০টি ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। ওই সময় তার আরও দুই সহযোগীকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনশৃংখলা বাহিনীর সূত্রে বলছে, শাহীনের সহযোগীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, মাদকসহ একাধিক থানায় মামলা রয়েছে। গ্রুপটি ভারী অস্ত্র ও মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

ডাকাত শাহিন দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামরা লাগিয়ে মাদক, অস্ত্র, গরু মিয়ানমার থেকে চোরাইপথে বাংলাদেশে নিয়ে আসতো।ভয়ঙ্কর এ ডাকাত শাহিনকে সর্বশেষ গত ৫ জুন সেনাবাহিনী গ্রেপ্তার করে, এরপর তাঁর সহযোগীদের বিরোদ্ধেও শুরু করে অভিযান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

সেনা সমরবিদ্যার বই ও অস্ত্রসহ ডাকাত শাহিনের গানম্যান উখিয়া থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫