ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

সাগর থেকে ফেরার পথে আবারও ১৩ জেলে পড়লো আরকান আর্মির হাতে

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে আবারও ১৩ জন বাংলাদেশি জেলেসহ দুটি মাছ ধরার নৌকা আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, আটকের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে। আটক জেলেদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে।
শাহপরী দ্বীপ বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গণি জানান, দুটি নৌকা মাছ শিকার শেষে তীরে ফিরছিল। এ সময় সশস্ত্র সদস্যরা নৌকাগুলো ধরে নিয়ে যায়।
আটক জেলেদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তাঁদের মধ্যে সেন্টমার্টিন দ্বীপের পাঁচজন এবং শামলাপুর এলাকার একজন রয়েছেন।
আরাকান আর্মির দাবি, বাংলাদেশি জেলেরা তাদের নিয়ন্ত্রিত জলসীমায় অনুপ্রবেশ করেছিল। এর আগে গত ১৮ ডিসেম্বরও নাফ নদী ও সংলগ্ন এলাকায় নয়জন জেলেকে আটক করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রায় চার শতাধিক জেলেকে আটক করেছে আরাকান আর্মি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

সাগর থেকে ফেরার পথে আবারও ১৩ জেলে পড়লো আরকান আর্মির হাতে

আপডেট সময় : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫