ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল কক্সবাজার আসছেন বৃহস্পতিবার কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পতিবার উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস সাগরে পথে সিমেন্ট পাচারকালে আটক ১১ ভাই সম্বোধন করে প্রধানমন্ত্রীর কাছে সাবেক ছাত্রদল নেতা এনামের খোলা চিঠি অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আইনশৃংখলা বাহিনীর হাতে গুম হওয়া সালাহউদ্দিন আহমদ এখন স্বরাষ্ট্র মন্ত্রী!

লামা–চকরিয়া সড়কের বিপজ্জনক মোড়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

লামা–চকরিয়া সড়কের লামা ভিউ পয়েন্ট সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ মোড়ে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন চালক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। মুহূর্তের মধ্যেই গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গাড়িটিতে মুদি দোকানের মালামালসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হচ্ছিল।

দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও সৌভাগ্যক্রমে চালক গুরুতর আহত হননি। এতে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

স্থানীয়রা জানান, লামা ভিউ পয়েন্ট সংলগ্ন ওই মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। বাঁকযুক্ত সড়ক ও পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ডের অভাবে প্রায়ই এখানে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার দুর্ঘটনার ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। দ্রুত সময়ের মধ্যে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার

This will close in 6 seconds

লামা–চকরিয়া সড়কের বিপজ্জনক মোড়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

আপডেট সময় : ০১:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫