ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ “বিজয় বয়ে এনেছিলে স্বাধীনতা তুমি”

মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা অস্বীকার করা যায় না: জামায়াত আমির

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “শেখ মুজিবুর রহমান সাহেব জেলে থাকলেও মুক্তিযুদ্ধে তাঁর ইমেজ বড় একটি ফ্যাক্টর ছিল। এটা কেউ অস্বীকার করলে, তা সত্যকে অস্বীকার করার শামিল হবে।”

মওলানা ভাসানী প্রসঙ্গে তিনি বলেন, “মওলানা ভাসানী বহুবার স্বাধীনতার কথা বলেছেন। কিন্তু তিনি বা তাঁর দল মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিতে পারেনি।”

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে শীঘ্রই জাতির সামনে বিস্তারিত বক্তব্য দেওয়ার ঘোষণা দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “একাত্তরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান একদিকে ছিল, অন্য দলগুলোর অবস্থান ছিল অন্যদিকে। শুধু জামায়াত নয়, আরও অনেক দলই মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়নি। আমরা আশঙ্কা করেছিলাম, ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হলে, সেই স্বাধীনতার সুফল জনগণের ঘরে পৌঁছাবে কিনা তা নিশ্চিত নয়।”

তিনি আরও উল্লেখ করেন, “বর্তমানে যেসব দল রাজনীতিতে প্রাসঙ্গিক নয়, তাদের অতীতের ভূমিকা নিয়ে আলোচনা করা হয় না।”

সূত্র:দৈনিক জনকন্ঠ

ট্যাগ :

৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে

মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা অস্বীকার করা যায় না: জামায়াত আমির

আপডেট সময় : ১০:০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫