ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি: ইলিয়াস কাঞ্চন

চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি। তাই আমরা আগামীতে দেশের জন্য সততার সঙ্গে কাজ করতে চাই।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি অভিজাত হোটেলে নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৩২ বছরে নিরাপদ সড়ক নিয়ে তার আন্দোলন বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তবে কিছুটা সফলতাও রয়েছে। এই সময়ে কোনও সরকারই তাকে সহযোগিতা করেনি। যে কোনও ইতিবাচক কাজ বাস্তবায়নে সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

বিগত ৩২ বছর যেভাবে মানুষের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিয়ে কাজ করেছেন আগামীতে রাজনৈতিক অঙ্গনেও সেভাবে ভূমিকা রাখতে চান বলে জানান ইলিয়াস কাঞ্চন। এ ব্যাপারে তিনি জনগণকে পাশে চান।

নতুন দল জনতা পার্টি বাংলাদেশের আংশিক কমিটি

চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র করা হয়েছে গোলাম সারোয়ার মিলন।

ভাইস চেয়ারম্যান হয়েছেন— রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগ্রেডিয়া জেনারেল (অব.) কামরুল ইসলাম এবং নির্মল চক্রবর্তীকে।

নির্বাহী কমিটিতে আরও রয়েছেন— সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

দলটির সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

রাজনীতিবিদদের মধ্যে যারা উপস্থিত ছিলেন

নতুন দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি ড. রেজা কিবরিয়া, জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, গণআজাদী লীগের একাংশের সভাপতি আতাউল্লাহ, মুসলিম লীগের একাংশের সভাপতি অ্যাডভোকেট মহসীন রশীদ, এনডিপির একাংশের সভাপতি গোলাম মর্তুজা, আম জনতার দলের দফতর সম্পাদক আরিফ বিল্লাহ প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিগত দিনে কোনও সরকারই সুশাসন নিশ্চিত করতে পারেনি: ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫