ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ১০ বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি নাহিদের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট কুতুবদিয়ায় ৪ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই টেকনাফে ধরা পড়লো ২০০ কেজি ওজনের মাইট্যা মাছ: বিক্রি ৪০ হাজার টাকায় জামায়াতসহ ১১ দল আগামীকাল বিক্ষোভ সমাবেশ করবে রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ “আমার বাসায় তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির ঐতিহাসিক মুহূর্ত”: শফিকুর রহমান পদত্যাগ করেছেন আইজিপি বিভাগে বিভাগে ভিন্ন সুর: ভোটের মানচিত্রে দ্বিমেরু রাজনীতির স্পষ্ট বার্তা রমজান উপলক্ষে ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও অর্ধশত গাড়ি মোদি নয়, আসবেন লোকসভা স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন অতিরিক্ত ভাড়া আদায়: সৈকতের দুই ঘোড়া চালক আটক মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন

পদত্যাগ করেছেন আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম পদত্যাগ করেছেন। তবে পদত্যাগপত্র এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়নি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন একাধিক দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

দায়িত্বশীল সূত্র বলছে, জরুরি প্রয়োজনে আজ বেলা তিনটার দিকে আইজিপির দপ্তরে গিয়েছিলেন স্বরাষ্ট্র সচিব। সেখানেই সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সেই পত্র রিসিভ (বা গ্রহণ) করে পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সূত্র আরও জানিয়েছে, স্বরাষ্ট্র সচিব আইজিপিকে সংসদ সদস্যদের শপথ অবধি থাকার বিষয়ে মৌখিক নির্দেশ দিয়েছেন। যদিও নতুন সরকার যদি চায় তাহলে আগামীকালই আবার আইজিপির চুক্তি বাতিল হতে পারে। পুরো প্রক্রিয়াটি এখন পরিস্থিতির ওপর নির্ভর করছে।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র বলছে, আজ সন্ধ্যা অবধি অফিস করেছেন পুলিশের এই শীর্ষ কর্তা। পদত্যাগপত্র জমাদানের বিষয়ে আইজিপি এখনো মুখ খোলেননি।

এর আগে আজ সকাল ১১টায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন পুলিশ প্রধান।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় অগ্নিকাণ্ড: পুড়ে গেছে ১০ বসতবাড়ি, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

This will close in 6 seconds

পদত্যাগ করেছেন আইজিপি

আপডেট সময় : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬