ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় তিন পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা ওমরাহ শেষে মাকে আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের, আহত ৩ চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার

নাফ নদের মোহনায় আইস, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে বিজিবির আটক

কক্সবাজারের টেকনাফে নৌকাযোগে মাদক পাচারের সময় ৬ জনকে আটকের দাবী করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পরিবহনকাজে ব্যবহৃত নৌকাসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) নৌপথে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানানো হয় বিজিবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

আটকরা হলেন— মো. ফয়সাল (২০), মো. আরমান (২০), জসিম উদ্দিন (২১), মো. বুখার উদ্দীন (৩০), মো. শফিক উদ্দিন (২০) এবং মো. কামাল হোসেন(৫৫)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাফ নদীর মোহনা হয়ে সাগর পথে চোরাচালান, মানব পাচার, অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। সেই প্রেক্ষিতে বেশ কিছুদিন ধরে চোরাচালান প্রতিরোধ তৎপরতা এবং বিশেষ নজরদারি বাড়ানো হয়।

বুধবারের অভিযানেও মাদক পাচারের সময় জড়িত এ ছয়জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার পিস ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা টাকার বিনিময়ে বিভিন্ন সময়ে মায়ানমার নাগরিক, মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্য সামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সাথে যুক্ত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

জব্দকৃত মাদকদ্রব্য এবং আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাফ নদের মোহনায় আইস, ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে বিজিবির আটক

আপডেট সময় : ০৮:১৩:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫