ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১ দেশ থেকে হাম নির্মূলের লক্ষ্যে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রামুতে হাম-রুবেলা টিকাদান শুরু: প্রথমদিনেই ২ হাজার শিশুকে টিকা মাদক কারবারির ঘরে ৬০ হাজার ইয়াবা, র‍্যাবের উদ্ধার টেকনাফে বিএনপি অফিসে আগুন ‘মঙ্গলের’ পর ‘আনন্দ’ও বাদ, বর্ষবরণে হবে ‘বৈশাখী শোভাযাত্রা’

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার ছাত্রনেতাদের সঙ্গে, আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বসবেন তিনি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। ফরেন সার্ভিস একাডেমিতে বিকালে ব্রিফিংটি হয়।

প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্য ঘোষণা নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ছাত্রনেতাদের সঙ্গে সংলাপ করবেন। আগামীকাল (বুধবার) বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। পরদিন বৃহস্পতিবার তিনি ধর্মীয় নেতাদেরকে একটি ডায়লগে আহ্বান করেছেন। এসব বৈঠকের উদ্দেশ্য হচ্ছে যে তিনি ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন।

আগামীকাল বিকাল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। কোন কোন দল অংশ নেবে সেটি স্পষ্ট করে কিছু বলা হয়নি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, কোন কোন রাজনীতি দল অংশ নেবে এটা আগামীকাল জানতে পারবেন। ধর্মীয় নেতাদের সঙ্গে কখন কোথায় বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ

জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১২:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪