ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা বাংলাদেশি ১৬ জেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ ‘মিয়ানমারের কোস্ট গার্ডের’ বিরুদ্ধে রাজনীতির ভাষা: মর্যাদা নাকি মুখোমুখি অবস্থান?

শেখ হাসিনা ভারতে বসে উসকানি দিচ্ছে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতিত সরকারের প্রধান অন্যায়ভাবে ভারতে আছে। ভারত তাকে থাকতে অনুমতি দিয়েছে। শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষকে উসকানি দিচ্ছে। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ’ নামে একটি সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে— এদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের পুনর্জীবিত হতে। কিন্তু এদেশের জনগণ আর এটা হতে দেবে না। জনগণ ৫ আগস্ট রায় দিয়ে ফেলেছে। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এসরকার দূর করতে পারবে, এটা আমরা মনে করি না। কিন্তু, সংস্কার শুরু করবে এরপরে জনগণের নির্বাচিত জনগণের সরকার এসে সেটা পূরণ করবে।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এ সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। বিশেষত নির্বাচনের সংস্কার প্রয়োজন। যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনি একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা ভারতে বসে উসকানি দিচ্ছে: খন্দকার মোশাররফ

আপডেট সময় : ০৩:০০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪