ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ইসির ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

১৭ মিনিটের ব্যবধানে ২ ভূমিকম্প!

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১১:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 1882

কক্সবাজারে পরপর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় রাত ৯টা ৩৪ মিনিটে। এতে কক্সবাজার শহরসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংগুনের মিনবু এলাকায়, যা ঢাকা ভূমিকম্প কেন্দ্র থেকে প্রায় ৫২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

এর প্রায় ১৭ মিনিট পর রাত ৯টা ৫১ মিনিটে একই উৎপত্তিস্থল থেকে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

ইউএসজিএস বলছে, প্রথম ভূমিকম্পটির গুলোর উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২ দশমিক ৭ কিলোমিটার গভীরে।আর পরবর্তী ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৭ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান,ভূমিকম্পটি কক্সবাজার ছাড়াও রামু,উখিয়া,টেকনাফসহ আশপাশের এলাকায় অনুভূত হয়।এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের ভাষ্যমতে, প্রথম ভূমিকম্পের কম্পন প্রায় ৯ থেকে ১০ সেকেন্ড স্থায়ী ছিল।অনেকে নামাজরত অবস্থায় কম্পন অনুভব করার ফলে আতঙ্কিত হয়ে পড়েন।দ্বিতীয়টি কক্সবাজারের তুলনায় চট্টগ্রামে বেশি অনুভূত হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান

This will close in 6 seconds

১৭ মিনিটের ব্যবধানে ২ ভূমিকম্প!

আপডেট সময় : ১১:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬