ঢাকা ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ

হোয়াইক্যং সীমান্ত থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার বিজিবির

কক্সবাজারের হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন ( বিজিবি ৬৪) হোয়াইক্যংয়ের ক্যারেঙ্গাঘোনা-২ নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এ চালান উদ্ধার করে বলে ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল জসীম উদ্দিন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার (৭ জুলাই) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হোয়াইক্যং সীমান্তের পিলার ১৮ হতে দেড় কিলোমিটার উত্তরে ক্যারেঙ্গাঘোনায় অবস্থান করা বিজিবির দল মায়ানমার থেকে এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাকে ধাওয়া করলে সে পালিয়ে যায়।
পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশী চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।পাশাপাশি মাদক কারবারিকে সনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান আছে বলে জানানো হয়।

এদিকে সাধারণ ডায়েরী করে উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় জমা দেয়ার কার্যক্রম চলমান আছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ

হোয়াইক্যং সীমান্ত থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার বিজিবির

আপডেট সময় : ০১:০০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫