ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান চাঁদাবাজদের পুলিশে দিন,সাহসিকতার জন্যে দেয়া হবে পুরস্কার- লুৎফুর রহমান কাজল তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন কক্সবাজারে বিএনপির দাপট: সালাহউদ্দিন ৪, ফরিদ ৩, কাজল ২ ও শাহজাহান ৫ বার এমপি জনরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করবে নতুন সরকার: ড. আলী রিয়াজ টেকনাফে উদ্ধার কিশোর,১ রোহিঙ্গাসহ চক্রের ৪ জন আটক প্রধান উপদেষ্টার বার্তা: নির্বাচনী আচরণে প্রশংসিত জামায়াত আমির শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই: প্রেস সচিব ‘আপনার নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে’: তারেককে অভিনন্দন জানিয়ে ইউনূস পিএসজির শিরোপা স্বপ্নে বড় ধাক্কা ২৯৭ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ইসির ফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের বিশ্ব ভালোবাসা দিবস আজ, ইতিহাস জানেন? নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা

কক্সবাজার-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ’কে সমর্থন দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চকরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের প্রাইম বলেন, ‘জিওপির প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর আমি চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরবার মনোনয়ন দাখিল করি এবং ২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।’

প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, ‘ দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও দলের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে আমি প্রার্থীতা প্রত্যাহার করে এই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ কে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।’

এছাড়াও তিনি আরো বলেন,  ‘ সালাহউদ্দিন আহমদ একজন জাতীয় নেতা, শুধু চকরিয়া-পেকুয়ার নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ। তাই আমি মনে করি দলমত নির্বিশেষে সালাহউদ্দিন আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত।’

এই সিদ্ধান্ত কোন দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেন, ‘ এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। ‘

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব: তারেক রহমান

This will close in 6 seconds

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা

আপডেট সময় : ০৬:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬