ঢাকা ০১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মুখর কক্সবাজার—নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র ‘১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস, মানুষ বুঝে বলে পরিবর্তন চায়’- আনোয়ারী এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহউদ্দিন মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার আবেদন: ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ ‘বেহেশত পাব’ এমন ভ্রান্তকথায় কান দিবেন না – প্রথম নির্বাচনি সভায় শাহজাহান চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণা শুরু .. টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা নির্বাচনে প্রার্থীদের ৪৮ শতাংশ ব্যবসায়ী, পেশা রাজনীতি ২ শতাংশের কম বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক বীর প্রতীক মারা গেছেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওরা, রামুতে দেশীয় অস্ত্র ও গ্রীল কাটার মেশিনসহ গ্রেপ্তার ২

শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, বিজয়ের প্রথমপ্রহর থেকে কক্সবাজারে উৎসবমুখর আয়োজন

Oplus_131072

৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পর্যটন জেলা কক্সবাজারে শুরু হয়েছে বিজয় দিবসের কর্মসূচি।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন,’উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনসাধারণ ও আগত পর্যটকদের বিজয় উদযাপন যেন নিরাপদ-নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

জেলাপ্রশাসনের পর কক্সবাজার জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ, প্রেসক্লাব,জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে – বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।

এছাড়াও রয়েছে বিয়াম আঞ্চলিক কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ, সৈকতের লাবণী পয়েন্টে সার্ফিং ও জেটস্কি প্রদর্শনী।

সন্ধ্যায় সৈকতের লাবনী পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তিন দিনব্যাপী আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।  রাতে উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মুখর কক্সবাজার—নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

This will close in 6 seconds

শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, বিজয়ের প্রথমপ্রহর থেকে কক্সবাজারে উৎসবমুখর আয়োজন

আপডেট সময় : ১০:০০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫