ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী

লঘুচাপ: উপকূলে জোয়ারের উচ্চতা বাড়ার আভাস

পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মিয়ানমার উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে জোয়ারের উচ্চতা বাড়তে পারে বলে আভাস মিলেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, লঘুচাপটি আগামী ২৪ ঘণ্টায় মিয়ানমার ও বাংলাদেশের উপকূল বরাবর উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ পরিস্থিতিতে আগামী একদিন বরিশাল, খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় নদীর জোয়ার স্বাভাবিক থাকলেও পরের দুদিন স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লঘুচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৫/৬ তারিখের দিকে বৃষ্টি হতে পারে৷ আর খুলনা, ঢাকার কিছু অংশ এবং সিলেটেও পরিমাণে কম বৃষ্টিপাত হতে পারে।

“তবে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।”

আবহাওয়া অধিদপ্তরের সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অনান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী পাঁচ দিনে ধীরে ধীরে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।

গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে। এ দুই এলাকাতেই ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে; ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সূত্র:বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন

লঘুচাপ: উপকূলে জোয়ারের উচ্চতা বাড়ার আভাস

আপডেট সময় : ০৩:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫