ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মুখর কক্সবাজার—নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা। জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র ‘১৭ বছরকে ম্লান করে দিয়েছে গত ১৭ মাস, মানুষ বুঝে বলে পরিবর্তন চায়’- আনোয়ারী এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহউদ্দিন মাছ লুটের প্রতিবেদন করায় সাংবাদিক হিরুর বিরুদ্ধে মামলার আবেদন: ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বেগ ‘বেহেশত পাব’ এমন ভ্রান্তকথায় কান দিবেন না – প্রথম নির্বাচনি সভায় শাহজাহান চৌধুরী রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণা শুরু .. টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক আজ থেকে শুরু নির্বাচনী প্রচারণা নির্বাচনে প্রার্থীদের ৪৮ শতাংশ ব্যবসায়ী, পেশা রাজনীতি ২ শতাংশের কম বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল হক বীর প্রতীক মারা গেছেন সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক “গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর জোয়ারিয়ানালায় সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য প্রাণ হারিয়েছে।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মোঃ ফরিদ, যিনি এলাকায় আর্মি ফরিদ নামে পরিচিত। তিনি তিন বছর আগে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তার পিতা মৃত মোঃ কালু, যিনি নিজেও সাবেক সেনা সদস্য ছিলেন। নিহত ফরিদ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় তিনি রামু থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১২ ফেব্রুয়ারির ভোট হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড: প্রধান উপদেষ্টা

This will close in 6 seconds

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু

আপডেট সময় : ১২:৫৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬