ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না: সালাহউদ্দিন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস তারেক রহমানকে মোদির অভিনন্দন রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী পোস্টাল ব্যালটের চূড়ান্ত হিসাব জানালো ইসি সারা দেশে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি ২০ বছর পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, প্রথমবার বিরোধী দলে জামায়াত নির্বাচন ও গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভূমিধস বিজয়ের খবর শাহজাহান চৌধুরীর তাক লাগানো বিজয় ‘আল্লাহ হলেন সহায়’ ‘পরীক্ষিত সন্তান’ কাজলের বাজিমাত দুই দ্বীপে তৃতীয়বার ভিড়ল আলমগীর ফরিদের জয়ের তরী! ‘বিএনপি বিজয় উল্লাস করবে না, দায়িত্ব বেশি’ – ৪র্থ বার জয়ের পর সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে ভোট গ্রহন হয়েছে ৫০ শতাংশ কক্সবাজার-১ আসনে ঐতিহাসিক বিজয়: সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণ

যুবকের পা বিচ্ছিন্ন

ঘুমধুম সীমান্তে ফের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশি এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার বেলা ১২ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক।

ওসি মাশরুরুল বলেন, আহত মোহাম্মদ হোসেন (৩৩) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার বাঁচা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি ঘটনার বর্ণনায় বলেন, সকালে মোহাম্মদ হোসেন সহ আরও ২/৩ জন বাঁশ কাটতে ওই বনে যান। এক পর্যায়ে তারা ওই এলাকার ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়েন। এসময় আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হোসেনের বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

“এসময় স্থানীয়রা মোহাম্মদ হোসনকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণ

যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় : ০৮:২০:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫