ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২ হোয়াইক্যংয়ে ৫০ হাজার ইয়াবাসহ ১ কারবারি গ্রেফতার কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ক্রিকেটের সিরিজ জিতলো পাকিস্তান স্ট্রোক হওয়ার প্রথম সাড়ে চার ঘণ্টাকে কেন ‘সোনালি সময়’ বলা হয় সদর ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক আপেল হাতে জয়ার বার্তা: আপেল হয়ো না ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ কমান্ডার সোবাহান যে বীরের কন্ঠে আসে কক্সবাজার মুক্তির ঘোষনা… ১২ ডিসেম্বর ১৯৭১: যেভাবে মুক্ত হয় কক্সবাজার যেভাবে দুআ -প্রার্থনা করলে আল্লাহ বেশি খুশি হন জুমার দিন আল্লাহর শেখানো ৪টি দোয়া পাঠ করুন কসউবিয়ান শিক্ষাবৃত্তি ২০২৫: মেধা, মানবিকতা ও ১৫০ বছরের ঐতিহ্যে নতুন সংযোজন ব্যানার ফেস্টুন সরাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের লুৎফুর রহমান কাজলের অনুরোধ অবশেষে শিশু সাজিদকে উদ্ধার তফসিল ঘোষনা জাতির আরেকটি বিজয়- কুতুবদিয়ায় বিএনপির আনন্দ মিছিলে বক্তারা

মহেশখালীতে রাসায়নিক স্প্রে ছিটিয়ে পানের বরজ নষ্ট করার অভিযোগ

মহেশখালীর কালারমারছড়ার ইউনুছখালী এলাকায় পূর্বশত্রুতার জেরধরে এক পানচাষীর বরজে রাসায়নিক দ্রব্য স্প্রে করে ব্যাপক ক্ষতি করেছে দুষ্কৃতকারীরা। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।

ভুক্তভোগী পানচাষী মো. মাসুদ জানান, তিনি স্থানীয়
নুরুল আলম বহদ্দারের কাছ থেকে বর্গা নিয়ে সে জমিতে পান বরজে পান রোপণ করেন।

গত শনিবার গভীর রাতে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাঁর ২০ বার (আঁঁটি) পান বরজে রাসায়নিক দ্রব্য স্প্রে করে পানের চারা ও পাতা সম্পূর্ণ নষ্ট করে ফেলে। এতে তার কয়েক মাসের পরিশ্রম এবং প্রায় তিন লক্ষ টাকা বিনিয়োগের ক্ষতি হয়েছে বলে দাবি তার।

মাসুদ আরও জানান, সম্প্রতি জমি নিয়ে কিছু স্থানীয় ব্যক্তির সঙ্গে জমিদার পক্ষের বিরোধ চলছিল। তবে চাষী হিসেবে তার কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকলেও বরজে এ ধরনের নাশকতা অত্যন্ত অমানবিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন তিনি।

এই ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয়রা বলেন, পানচাষ মহেশখালীর অনেক পরিবারের প্রধান আয়ের উৎস, এবং পরিবার নিয়ে বেঁচে থাকার শেষ অবলম্বন। এমন নাশকতা শুধু একজন চাষীর ক্ষতি নয়, পুরো এলাকার কৃষি অর্থনীতির জন্য হুমকি।

এই বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি স্থানীয়ভাবে খতিয়ে দেখা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মায়ানমার থেকে আসছিলো লুঙ্গি,বাংলাদেশ থেকে যাচ্ছিলো সিমেন্ট: পৃথক অভিযানে আটক ২২

This will close in 6 seconds

মহেশখালীতে রাসায়নিক স্প্রে ছিটিয়ে পানের বরজ নষ্ট করার অভিযোগ

আপডেট সময় : ০৫:৫০:২১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫