ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগর দেখতে এসে আটক নিষিদ্ধ ঘোষিত ৫ ছাত্রলীগ নেতা লামায় ২ ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা লবণ আমদানির প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন: আমদানি স্থগিত করার আশ্বাস আরকান আর্মির কথিত পার্টনার রোহিঙ্গা অলি’কে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার ভারত থেকে ভেনামি চিংড়ির নপলি আমদানির অনুমতি বাতিলের দাবি চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১ সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা টেকনাফে প্রায় ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারি আটক পেকুয়ায় সালাহউদ্দিন আহমদ- বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তনায়নে অঙ্গীকারাবদ্ধ উখিয়ার আলোচিত কামাল মেম্বার হত্যা কান্ড: ৮ আসামি কারাগারে পেকুয়ায় কলেজ ছাত্রের আ ত্ম হ ত্যা/ প্ররোচনাকারীদের শাস্তি চায় স্থানীয়রা সরকারি চাকরিজীবীরা যেভাবে পাবেন টানা ৪ দিনের ছুটি শতাধিক গুম-খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
মতবিনিময়ে ইসি সানাউল্লাহ

ভোটের আগে ও পরের কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্প সিল রাখতে হবে

জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরের কয়েকদিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধে কেউ ব্যবহার করতে না পারে।

রোববার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল’ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে।

নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে তিনি বলেন, ‘এ অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনী আচরণবিধির বড় ধরনের ব্যতয় থাকলে সেটিকে এড্রেস করা।’

‘মিন মিন করে নির্বাচন করা যাবে না’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই নির্বাচনে অনৈতিক প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই। কেউ ক্ষুব্ধ হলে তিনি আইনের আশ্রয় নেবেন। গায়ের জোরে কিছু হবে না।’

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সূত্র: সমকাল

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগর দেখতে এসে আটক নিষিদ্ধ ঘোষিত ৫ ছাত্রলীগ নেতা

This will close in 6 seconds

মতবিনিময়ে ইসি সানাউল্লাহ

ভোটের আগে ও পরের কয়েকদিন রোহিঙ্গা ক্যাম্প সিল রাখতে হবে

আপডেট সময় : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬