ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন স্মৃতিফলকে ফুল দিলেই শহীদদের রক্তের ঋণ শোধ হয় না… কক্সবাজারে বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা প্রদান ও ব্যান্ড ডিসপ্লে বিজয় দিবসে কক্সবাজারের আকাশে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাই পাস্ট স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল কক্সবাজারে হঠাৎ আ গু নে পুড়ল যাত্রীবাহী বাস বিজয় দিবসে কক্সবাজারে ‘রান উইথ কক্স শিবির’ কর্মসূচি আয়োজিত রামু ক্যান্টনমেন্ট কলেজের নাম পরিবর্তনে সরকারের অনুমোদন বিজয় দিবসে বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টা’র শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ, বিজয়ের প্রথমপ্রহর থেকে কক্সবাজারে উৎসবমুখর আয়োজন আজ মহান বিজয় দিবস ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কক্সবাজারে শুরু হবে মহান বিজয় দিবসের কর্মসূচি: যা যা থাকবে প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভা-মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস রচনা ও বিকৃতি রোধে সাংবাদিকদের ভূমিকা পালনের আহবান পেকুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার : ক্ষোভ ও নিন্দা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরানো হলো ‘মুক্তিযুদ্ধহীন’ সেই আলপনা

ভেসে উঠলো সাগরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর মরদেহ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসিফ নামের আরও এক শিক্ষার্থীর মরদেহ ২৪ ঘন্টারও বেশি সময় পর সমিতি পাড়া থেকে উদ্ধার করা হয়েছে।এখনো নিখোঁজ রয়েছে আরও ১ জন।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে একটি মরদেহ ভেসে আসে। এরপর  গতকাল সৈকতে গোসল করতে নেমে  নিখোঁজ হওয়া আসিফের মরদেহ বলে  নিহতের ভাইয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত।

পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকত থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন।

সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থী। তারা হলেন-কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। এরমধ্যে গতকাল সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন বাকি দু’জন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠে। এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুর গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকদলের ৩১ সদস্যের কমিটি অনুমোদন

This will close in 6 seconds

ভেসে উঠলো সাগরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর মরদেহ

আপডেট সময় : ১০:১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫