ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছর পর আলোয় আলোকময় রাতের সৈকত টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২ নারীর নিরাপত্তা, অধিকার,ক্ষমতায়ন নিশ্চিতের ডাক রোকেয়া দিবসে: পুরস্কৃত হলো জেলার ৪ নারী চলতি সপ্তাহে তফসিল: সিইসি উখিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ কামরুন তানিয়া রাজনৈতিক সদিচ্ছা থাকলে দুর্নীতি কমবে : অর্থ উপদেষ্টা  রোকেয়া দিবস আজ ডিসি’র ছবি ব্যবহার করে প্রতারণা, জেলা প্রশাসনের সতর্কতা জারি ৪ নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দেশেই চলবে চিকিৎসা পুতিনের ভারত সফর : এনার্জি বাণিজ্যের আড়ালে নতুন বৈশ্বিক শক্তির সমীকরণ ৭দিন ধরে নিখোঁজ চকরিয়ার তানভীর সাংবাদিকতা ও ওকালতি পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মহেশখালীতে অবৈধ বালু ভর্তি ৩ টি ডাম্পার জব্দ, লাখ টাকা জরিমানা মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ময়দাসহ ৭ পাচারকারী আটক

ভালো ফল করেও অনার্স শেষ হলোনা রামুর সেই উষা বড়ুয়ার

চলে গেছে না ফেরার দেশে। ফিরবেনা আর। এরই মাঝে এলো তার সাফল্যে ভরা অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফল। বলছি উষা বড়ুয়ার কথা। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানী ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারায় রামুর উষা বড়ুয়া।

তার বাড়ি উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া বড়ুয়া পাড়ায়। উষা রতন বড়ুয়ার তৃতীয় কণ্যা।

সদ্য প্রকাশিত অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফলে মেধার স্বাক্ষর রেখেছে সে। সবকটি বিষয়ে কৃতিত্বের সাথে পাস করেছে। ভাইভা পরীক্ষার আগেই দূর্ঘটনায় নিহত হওয়ায় সে ভাইভাতে অংশ নিতে পারেনি। ফলে তার অনার্স পাস করা হলো না। প্রকাশিত ফলাফলের গ্যাজেটে দেখা যায় ভাইভাতে অনুপস্থিত থাকায় তার ফলাফল আসেনি, যদিও সে ৯ টি সাবজেক্টেই ভালো ফলাফল করেছে। তার ফলাফলের খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছালে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা।

উষা বড়ুয়া ছিলো কক্সবাজার সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স সমাপনী বর্ষের শিক্ষার্থী।

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আকতার চৌধুরী টিটিএনকে বলেন- উষা বড়ুয়ার ফলাফল আসার পর অনেক শিক্ষকই মর্মাহত হয়েছেন। প্রতিটি বিষয়ে ভালো ফলাফল পেয়েও সে মারা যাওয়ার কারণে অনার্স শেষ করতে পারলো না!

প্রতিবেশীরা জানান- উষা এক বছর আগে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর) যোগদান করেন। সকালে অফিসে যাওয়ার পথে মহাখালী রেলক্রসিংয়ে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে প্রাণ হারান। এর আগেও উষা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকুরি করেছে।

প্রতিবেশীরা জানায়, সে ছিলো অত্যন্ত ভদ্র ও নম্র। অনেক সংগ্রাম করে নিজেকে গড়ে তুলছিলো, এমন সয়ম বাঁধ সাধে নিয়তি। উষা মিলিয়ে গেলো আঁধারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

ভালো ফল করেও অনার্স শেষ হলোনা রামুর সেই উষা বড়ুয়ার

আপডেট সময় : ০৬:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫