ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার গঠনের মাস পূর্তি: বিএনপির ইশতেহার থেকে বাস্তব যাত্রা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের কোথাও চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

এই সিদ্ধান্তের ফলে, আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাস ৩০ দিন পূর্ণ হবে। বুধবার থেকে শুরু হবে পবিত্র শাবান মাস। সেই হিসেবে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বা ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পালিত হবে শবে বরাত।

মুসলিম উম্মাহর কাছে ‘লাইলাতুল বরাত’ বা শবে বরাত অত্যন্ত বরকতময় একটি রাত। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে আল্লাহর সন্তুষ্টি ও রহমত লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারের মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন। শাবান মাস শেষেই শুরু হয় সিয়াম সাধনার মাস পবিত্র রমজান।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৯:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬