ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের স্বর্ণপদক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করলেন টেকনাফের সাউদা ঐক্যবদ্ধ থাকলে কেউ সীমান্ত লঙ্ঘন করতে পারবে না – উখিয়ায় উপদেষ্টা আদিলুর রহমান কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর গণভোটের ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল, নতুনভাবে গঠন জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান ইসিতে অষ্টম দিনের আপিল শুনানি শুরু হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ সীমান্তে মা ই ন বি স্ফো র ণে এক পা হারানো হানিফের অন্য পা নিয়েও শঙ্কা মানব পাচারকে কেন্দ্র করে গোলাগুলি, টেকনাফে গুলিবিদ্ধ কিশোরীর মৃত্যু প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নাফ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর ফিরলো লাশ হয়ে

উখিয়ার পালংখালীর ফাসিয়াখালীর মুখ এলাকা থেকে শুক্রবার নাফনদীতে মাছ ধরতে যায় কিশোর আজিজুল হক হেদায়েত (১৭)। এরপর থেকে নিখোঁজ ছিলো সে। পরে শনিবার (৩১ মে) পালংখালীর আঞ্জমান পাড়া সীমান্তের নাফনদীতে ভেসে আসে তাঁর মরদেহ।

নিহত কিশোর পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকার রহমতের পুত্র বলে জানা গেছে।

স্থানীয় ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে অন্যান্য দিনের মতো নাফনদীতে মাছ ধরতে যায় হেদায়েত। এরপর ভারি বৃষ্টিপাত শুরু হয়, দুপুরে বাড়ি ফেরার কথা থাকলেও আর ফিরে আসেনি।পরিবার ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পায়নি। শনিবার বেলা ১২ টার দিকে স্থানীয়রা নাফনদীর আঞ্জুমান পাড়া পয়েন্টে তাঁর লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়।পরে তাঁর পরিবার মরদেহ উদ্ধার করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটি মাছ ধরার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে ডুবে মারা গেছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে নাফনদীতে মাছ ধরতে গিয়ে গত বছরের মাঝামাঝি সময়ে আঞ্জুমানপাড়া এলাকার ৫ কিশোর নিখোঁজ হয়েছিলো। এর মধ্যে একজনের মরদেহ ভেসে আসলেও এখনো বাকি চারজনের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের স্বর্ণপদক বৃত্তিতে ট্যালেন্টপুল অর্জন করলেন টেকনাফের সাউদা

This will close in 6 seconds

নাফ নদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর ফিরলো লাশ হয়ে

আপডেট সময় : ০১:৩৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫